জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীকে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। আজ ১ এপ্রিল ২০২৬, বুধবার ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইহুদি বিদ্বেষী বক্তব্য এবং নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের নিষ্ঠুরতাকে সমর্থন করার অভিযোগে তাঁর ভিসা বাতিল করেছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। বর্তমানে তাঁকে সেদেশ থেকে বের করে দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া চলছে। প্রতিবেদনে উল্লেখ করা
জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীকে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। আজ ১ এপ্রিল ২০২৬, বুধবার ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইহুদি বিদ্বেষী বক্তব্য এবং নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের নিষ্ঠুরতাকে সমর্থন করার অভিযোগে তাঁর ভিসা বাতিল করেছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। বর্তমানে তাঁকে সেদেশ থেকে বের করে দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া চলছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আজহারী তাঁর বক্তব্যে হিটলারকে ‘ইহুদিদের বিরুদ্ধে ঈশ্বরের শাস্তি’ হিসেবে অভিহিত করেছেন এবং হলোকাস্টের (ইহুদি নিধনযজ্ঞ) প্রশংসা করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া তিনি ইহুদি সম্প্রদায়কে ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ এবং এইডসসহ বিভিন্ন বৈশ্বিক সমস্যার জন্য দায়ী বলে দাবি করেন। অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম সিনেটে জানান, আজহারীর আগমনের বিষয়ে বিভিন্ন ধর্মীয় ও সংখ্যালঘু সংগঠন থেকে সতর্কবার্তা পাওয়া গিয়েছিল। এর আগে ২০২১ সালে যুক্তরাজ্যেও তাঁর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল এবং বাংলাদেশেও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে তাঁর ওপর নজরদারি ছিল। ‘লিগেসি অব ফেইথ’ শিরোনামের একটি ধর্মীয় সফরে ব্রিসবেন, সিডনি ও ক্যানবেরায় তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচি থাকলেও ভিসা বাতিলের ফলে সেই সফরটি বাতিল হয়ে গেল। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সামাজিক ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *