সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন এবং আসন্ন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি যাচাই করতে আজ ১ এপ্রিল ২০২৬, বুধবার স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সকালে স্টেডিয়ামে পৌঁছালে তাঁকে বিসিবি ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা স্বাগত জানান। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেডিয়ামের মূল মাঠ, গ্রিন গ্যালারি এবং নবনির্মিত ইনডোর প্র্যাকটিস গ্রাউন্ডের কাজের
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন এবং আসন্ন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি যাচাই করতে আজ ১ এপ্রিল ২০২৬, বুধবার স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সকালে স্টেডিয়ামে পৌঁছালে তাঁকে বিসিবি ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা স্বাগত জানান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেডিয়ামের মূল মাঠ, গ্রিন গ্যালারি এবং নবনির্মিত ইনডোর প্র্যাকটিস গ্রাউন্ডের কাজের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের সাথে আলাপকালে কাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সব প্রকল্প শেষ করার নির্দেশ দেন। প্রতিমন্ত্রী বলেন, “সিলেট স্টেডিয়াম বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম। আমরা একে আরও আধুনিক এবং খেলোয়াড়বান্ধব করতে চাই যাতে এখানে নিয়মিত বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা যায়।” বিশেষ করে ড্রেসিংরুমের আধুনিকায়ন এবং গ্যালারির সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দেন। এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠক এবং বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *