২০২৬ ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের চোখধাঁধানো জোড়া গোল ফাইনালের ঠিক আগে লিওনেল মেসির গোল্ডেন বুট জয়ের স্বপ্নকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এই জোড়া গোলের পর টুর্নামেন্টে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে, যার সাথে রয়েছে ৪টি অ্যাসিস্ট। অন্যদিকে, সমান ৪টি অ্যাসিস্ট থাকলেও ৮ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন
২০২৬ ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের চোখধাঁধানো জোড়া গোল ফাইনালের ঠিক আগে লিওনেল মেসির গোল্ডেন বুট জয়ের স্বপ্নকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এই জোড়া গোলের পর টুর্নামেন্টে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে, যার সাথে রয়েছে ৪টি অ্যাসিস্ট। অন্যদিকে, সমান ৪টি অ্যাসিস্ট থাকলেও ৮ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। আজ মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফাইনালে নামার আগে সর্বোচ্চ গোলদাতা হতে হলে মেসিকে অন্তত জোড়া গোল করতে হবে, যা পুরো টুর্নামেন্টে মাত্র ১ গোল হজম করা স্প্যানিশ রক্ষণভাগের বিরুদ্ধে কার্যত অত্যন্ত কঠিন। ২০২২ কাতার বিশ্বকাপেও ফাইনালে এমবাপ্পের হ্যাটট্রিকের কারণে তীরে এসে তরী ডুবেছিল মেসির গোল্ডেন বুটের। এবারও ফরাসি অধিনায়কের এই পারফরম্যান্স মেসি ভক্তদের মনে ডন ব্র্যাডম্যানের একশো গড়ের আক্ষেপের মতো এক চিরন্তন আক্ষেপের জন্ম দিচ্ছে। যদি এমবাপ্পে শেষ পর্যন্ত এই পুরস্কার ধরে রাখতে পারেন, তবে ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে একই মৌসুমে ইউসিএল, লা লিগা এবং বিশ্বকাপ গোল্ডেন বুট জয়ের অনন্য ট্রিপল রেকর্ড গড়বেন তিনি। এখন পুরো ফুটবল বিশ্বের চোখ মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে দলগত শিরোপার পাশাপাশি মেসির ব্যক্তিগত এই আক্ষেপ ঘোচানোর শেষ সুযোগ অপেক্ষা করছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *