ইউরোপসেরা স্পেন এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্ববৃহৎ ক্রীড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই মেগা ফাইনালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বশরীরে উপস্থিত থেকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাথে যৌথভাবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন। প্রেসিডেন্টের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হোয়াইট হাউস এই ম্যাচটিকে ‘লেভেল-১ স্পেশাল ইভেন্ট’
ইউরোপসেরা স্পেন এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্ববৃহৎ ক্রীড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই মেগা ফাইনালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বশরীরে উপস্থিত থেকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাথে যৌথভাবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন। প্রেসিডেন্টের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হোয়াইট হাউস এই ম্যাচটিকে ‘লেভেল-১ স্পেশাল ইভেন্ট’ হিসেবে ঘোষণা করেছে, যা দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা মর্যাদা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের আকাশে সার্বক্ষণিক টহলে থাকবে সামরিক বাহিনীর ‘এফ-১৬’ ফাইটার জেট, ছাদগুলোতে মোতায়েন থাকবে স্নাইপার এবং মাঠের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন হাজারো এফবিআই (FBI) এজেন্ট। ইতিমধ্যে সাময়িক উড্ডয়ন নিষেধাজ্ঞা অমান্য করায় একটি বেসামরিক বিমানকে আকাশেই বাধা দিয়েছে বিমান বাহিনী। হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিরাপত্তা অভিযানের ব্যাপ্তি প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের সমপর্যায়ের। স্টেডিয়ামে প্রবেশকালীন কঠোর স্ক্রিনিংয়ের কারণে দর্শকদের দীর্ঘ বিলম্ব হতে পারে, তাই ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে মাঠে পৌঁছানোর জন্য বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *