728 x 90

বিশ্বকাপ ফাইনালের স্নায়ুচাপ সহ্য হলো না! আর্জেন্টিনায় হৃদরোগে ২ সমর্থকের মৃত্যু, ওবেলিস্কে উদযাপনে আহত অনেকে

বিশ্বকাপ ফাইনালের স্নায়ুচাপ সহ্য হলো না! আর্জেন্টিনায় হৃদরোগে ২ সমর্থকের মৃত্যু, ওবেলিস্কে উদযাপনে আহত অনেকে

স্পেনের বিপক্ষে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের তীব্র স্নায়ুচাপ সহ্য করতে না পেরে আর্জেন্টিনায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবীণ দুই ফুটবল সমর্থকের করুণ মৃত্যু হয়েছে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে ঘটে যাওয়া এই ঘটনায় আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। দেশটির জরুরি চিকিৎসা সহায়তা সংস্থার বরাতে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ নিশ্চিত

স্পেনের বিপক্ষে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের তীব্র স্নায়ুচাপ সহ্য করতে না পেরে আর্জেন্টিনায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবীণ দুই ফুটবল সমর্থকের করুণ মৃত্যু হয়েছে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে ঘটে যাওয়া এই ঘটনায় আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। দেশটির জরুরি চিকিৎসা সহায়তা সংস্থার বরাতে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ নিশ্চিত করেছে যে, নিজ বাসায় ম্যাচ দেখার সময় ৬৭ বছর বয়সী এক ব্যক্তি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এবং চিকিৎসকদের শত চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে, ৮৮ বছর বয়সী অপর এক বৃদ্ধ শ্বাসকষ্ট ও হৃদরোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এছাড়া ৭২ বছর বয়সী আরেক সমর্থক বুকে তীব্র ব্যথা নিয়ে বর্তমানে আলভারেজ হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। কেবল হাসপাতালেই নয়, ম্যাচের পর রাজধানী বুয়েনস আইরেসের বিখ্যাত ওবেলিস্ক এলাকায় জড়ো হওয়া সমর্থকদের উদযাপনের সময় উঁচু স্থান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হওয়া, হাত-পা ভাঙা এবং মারামারির জেরে রক্তপাতের একাধিক ঘটনা নথিভুক্ত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories