728 x 90

বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারিত্ব ও শেয়ার প্রাইভেট বিনিয়োগকারীদের কাছে বিক্রির বহুল আলোচিত ও বিতর্কিত পরিকল্পনাটি শেষ পর্যন্ত বাতিল ঘোষণা করেছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শনিবার (১ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজ ও আনাদুলু এজেন্সির বরাতে এই সিদ্ধান্তের কথা জানা গেছে। প্রস্তাবিত প্রকল্পটি বিশ্ব ফুটবলে এক ধরণের বিভাজন ও অস্থিতিশীলতা তৈরি করায়

বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারিত্ব ও শেয়ার প্রাইভেট বিনিয়োগকারীদের কাছে বিক্রির বহুল আলোচিত ও বিতর্কিত পরিকল্পনাটি শেষ পর্যন্ত বাতিল ঘোষণা করেছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শনিবার (১ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজ ও আনাদুলু এজেন্সির বরাতে এই সিদ্ধান্তের কথা জানা গেছে। প্রস্তাবিত প্রকল্পটি বিশ্ব ফুটবলে এক ধরণের বিভাজন ও অস্থিতিশীলতা তৈরি করায় ফিফা এটি আর সামনে না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আনুমানিক ২০ বিলিয়ন ডলার সমমূল্যের একটি নতুন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’-এর ২০ শতাংশেরও বেশি শেয়ার বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার কথা ছিল। তবে এই উদ্যোগের কথা প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন ফুটবল কনফেডারেশন, ক্লাব ও সমর্থকদের পক্ষ থেকে তীব্র বিরোধিতা ও সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট করেন, সিদ্ধান্তটি বিতর্ক তৈরি করায় তা বাতিল করা হয়েছে এবং বিশ্বজুড়ে ফুটবলের সার্বিক প্রসার ও উন্নয়নই ফিফার প্রধান লক্ষ্য থাকবে।

ইনফান্তিনো আরও বলেন, যেসব দেশের ফুটবলে সহায়তার সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে ফিফা নিজের কার্যক্রম জোরদার করবে এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে পুনরায় এক ছাতার নিচে এনে ফুটবলের মূল চেতনা ধরে রাখবে। ৫৬ বছর বয়সী এই ফিফা সভাপতি সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি ফুটবলের বাণিজ্যিক পরিধি বাড়াতে নানামুখী পদক্ষেপ নিয়ে আলোচনায় রয়েছেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories