728 x 90

সৌদি আরবে যান্ত্রিক ত্রুটিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২: হুতিদের ভূপাতিতের দাবি নাকচ জোটের।

সৌদি আরবে যান্ত্রিক ত্রুটিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২: হুতিদের ভূপাতিতের দাবি নাকচ জোটের।

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর দুই ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন। রোববার (১৮ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি নিশ্চিত করেছেন যে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল সৌদি ন্যাশনাল গার্ডের অধীনস্থ একটি ‘এএইচ-৬আই’ গোয়েন্দা হেলিকপ্টার এবং মূলত যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি সৌদি

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর দুই ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন। রোববার (১৮ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি নিশ্চিত করেছেন যে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল সৌদি ন্যাশনাল গার্ডের অধীনস্থ একটি ‘এএইচ-৬আই’ গোয়েন্দা হেলিকপ্টার এবং মূলত যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে।

সম্প্রতি সৌদি সীমান্তবর্তী নাজরান অঞ্চলে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সংঘাত বৃদ্ধি পাওয়ায় এলাকাটিতে সামরিক তৎপরতা জোরদার করা হয়েছিল। দুর্ঘটনার পর হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন যে, তারা একটি সৌদি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছেন। তবে হুতিদের এই দাবি ভিত্তিহীন উল্লেখ করে দ্রুত তা নাকচ করে দেন তুর্কি আল-মালিকি এবং বিষয়টি ভিত্তিহীন প্রচারণার অংশ বলে স্পষ্ট করেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories