728 x 90

৭ খুন, সিনহা ও আবরার ফাহাদ হত্যা মামলা: আপিল বিভাগে দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ অ্যাটর্নি জেনারেলের।

৭ খুন, সিনহা ও আবরার ফাহাদ হত্যা মামলা: আপিল বিভাগে দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ অ্যাটর্নি জেনারেলের।

দেশের বিচার বিভাগের ইতিহাসে অত্যন্ত আলোচিত ও সংবেদনশীল তিনটি মামলা— নারায়ণগঞ্জের ৭ খুন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল নিশ্চিত করেছেন যে, উচ্চ আদালতের অবকাশকালীন ছুটি শেষ হওয়া মাত্রই

দেশের বিচার বিভাগের ইতিহাসে অত্যন্ত আলোচিত ও সংবেদনশীল তিনটি মামলা— নারায়ণগঞ্জের ৭ খুন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল নিশ্চিত করেছেন যে, উচ্চ আদালতের অবকাশকালীন ছুটি শেষ হওয়া মাত্রই আপিল বিভাগে এই মামলাগুলোর শুনানি অগ্রাধিকার ভিত্তিতে শুরু করা হবে। দীর্ঘদিন ধরে হাইকোর্টের রায়ের পর মামলাগুলো সর্বোচ্চ আদালতে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২২ আগস্ট নারায়ণগঞ্জ ৭ খুন মামলায় হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরবর্তীতে ২০২৫ সালের ১৬ মার্চ বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দেওয়া হয়। একই বছরের ২ জুন মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের এই নতুন পদক্ষেপে দ্রুত বিচার নিশ্চিতের মাধ্যমে জনমনে স্বস্তি ফিরবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories