ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া প্রশংসাসূচক পোস্টের পেছনে মার্কিন লবিস্ট প্রতিষ্ঠানের ভূমিকা প্রকাশ্যে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (ফারা)-এর আওতায় জমা দেওয়া নথিতে উঠে এসেছে যে, ট্রাম্পের ঘনিষ্ঠ বলয়ের প্রতিষ্ঠান ‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’ প্রতি মাসে ৭৫ হাজার ডলারের চুক্তিতে ভারত সরকারের পক্ষে এই প্রচারণামূলক পোস্ট ও যোগাযোগ
ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া প্রশংসাসূচক পোস্টের পেছনে মার্কিন লবিস্ট প্রতিষ্ঠানের ভূমিকা প্রকাশ্যে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (ফারা)-এর আওতায় জমা দেওয়া নথিতে উঠে এসেছে যে, ট্রাম্পের ঘনিষ্ঠ বলয়ের প্রতিষ্ঠান ‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’ প্রতি মাসে ৭৫ হাজার ডলারের চুক্তিতে ভারত সরকারের পক্ষে এই প্রচারণামূলক পোস্ট ও যোগাযোগ আয়োজন করেছিল। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প পুনর্ব্যবহারের পর ওয়াশিংটনে কূটনৈতিক প্রভাব বিস্তার ও ট্রাম্প প্রশাসনের সঙ্গে শীর্ষ পর্যায়ে সম্পর্ক জোড়ালো করতে মার্কিন লবিস্ট ফার্মগুলোকে মোটা অঙ্কের বিনিময়ে নিয়োগ দেয় দিল্লি। এছাড়া হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ভারতীয় পক্ষের একাধিক ফোনালাপের ব্যবস্থাও করেছিল এসব নিবন্ধিত লবিস্ট প্রতিষ্ঠান।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *