728 x 90

ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব শ্রমিকপক্ষের।

ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব শ্রমিকপক্ষের।

 তৈরি পোশাক (আরএমজি) খাতের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো নির্ধারণে আয়োজিত মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিক পক্ষের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার এই প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবে

 তৈরি পোশাক (আরএমজি) খাতের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো নির্ধারণে আয়োজিত মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিক পক্ষের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার এই প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবে শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার এবং ‘গ্রেড-১’-এর জন্য ৪৮ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। অন্যদিকে, প্রস্তাব পর্যালোচনার জন্য মালিকপক্ষ ৭ দিনের সময় চাইলেও বোর্ড তাদের ৪ দিন সময় দিয়েছে। আগামী ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হয়ে শ্রমিকরা তা জানুয়ারি মাসে হাতে পাবেন বলে জানানো হয়েছে। এদিকে গ্রহণযোগ্য বেতনের দাবিতে বোর্ডের অফিসের সামনে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকেও সমাবেশ করা হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories