দীর্ঘস্থায়ী যুদ্ধ ও ধ্বংসযজ্ঞে ঘরবাড়ি হারিয়ে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া গাজার লাখো মানুষের জীবনে নতুন সংকট হিসেবে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ভারী বর্ষণে উপত্যকা জুড়েই ৭০ হাজারের বেশি তাঁবু প্লাবিত হয়েছে। মধ্যাঞ্চলের আজ-জাওয়াইদা এলাকার জাবের আল-কাসিহের মতো প্রবীণ ও সাধারণ মানুষেরা গভীর রাতে ঘুম ভেঙে দেখেন যে তাদের
দীর্ঘস্থায়ী যুদ্ধ ও ধ্বংসযজ্ঞে ঘরবাড়ি হারিয়ে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া গাজার লাখো মানুষের জীবনে নতুন সংকট হিসেবে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ভারী বর্ষণে উপত্যকা জুড়েই ৭০ হাজারের বেশি তাঁবু প্লাবিত হয়েছে। মধ্যাঞ্চলের আজ-জাওয়াইদা এলাকার জাবের আল-কাসিহের মতো প্রবীণ ও সাধারণ মানুষেরা গভীর রাতে ঘুম ভেঙে দেখেন যে তাদের তাঁবুর ভেতরে পানি ঢুকে বিছানা, কম্বল এবং পরিবারের জমানো সামান্য খাবারটুকুও নষ্ট হয়ে গেছে। পুরো আশ্রয়শিবিরগুলো যেন একেকটি সুইমিং পুলে পরিণত হয়েছে। শীতের এই প্রাথমিক বৃষ্টিপাতে নূন্যতম আশ্রয়ের ব্যবস্থাটুকুও ভেসে যাওয়ায় চরম নিরাপত্তাহীনতা ও অমানবিক অবস্থার মধ্য দিয়ে দিন কাটছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *