728 x 90

 নির্বাচন কমিশনের নতুন গেজেটে যুক্ত ‘শাপলা কলি’ই পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি

 নির্বাচন কমিশনের নতুন গেজেটে যুক্ত ‘শাপলা কলি’ই পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের অপেক্ষায় থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণ করতে রাজি হয়েছে। রোববার (২ নভেম্বর ২০২৫) বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল হক মুসা সাংবাদিকদের জানান, “আমরা তিনটি প্রতীক প্রস্তাব করেছিলাম — শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি। ইসি যদি ‘শাপলা

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের অপেক্ষায় থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণ করতে রাজি হয়েছে। রোববার (২ নভেম্বর ২০২৫) বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল হক মুসা সাংবাদিকদের জানান, “আমরা তিনটি প্রতীক প্রস্তাব করেছিলাম — শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি। ইসি যদি ‘শাপলা কলি’ বরাদ্দ দেয়, আমরা তা সাদরে গ্রহণ করব।”

বৈঠকে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল হক মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তারা দ্রুত গণবিজ্ঞপ্তি জারি করে প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পুরনো প্রতীকের তালিকায় ‘শাপলা’ নেই, কিন্তু গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত নতুন গেজেটে ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে। ফলে এনসিপি এই প্রতীকই পেতে যাচ্ছে। ইসি শিগগিরই এনসিপির নিবন্ধনের বিরুদ্ধে কোনো আপত্তি আছে কি না, তা যাচাইয়ের জন্য গণবিজ্ঞপ্তি জারি করবে। আপত্তি না উঠলে দলটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories