সদ্য পদত্যাগী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণঅধিকার পরিষদে পুনরায় যোগ দিচ্ছেন, দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বুধবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রাশেদ খান বলেন, আসিফের সঙ্গে আলাপ চলছে, তাকে সম্মানজনক পদ দেওয়া হবে এবং শিগগিরই চূড়ান্ত হবে। কোটা সংস্কার আন্দোলন থেকে রাজপথের সংগ্রামে
সদ্য পদত্যাগী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণঅধিকার পরিষদে পুনরায় যোগ দিচ্ছেন, দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বুধবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রাশেদ খান বলেন, আসিফের সঙ্গে আলাপ চলছে, তাকে সম্মানজনক পদ দেওয়া হবে এবং শিগগিরই চূড়ান্ত হবে।
কোটা সংস্কার আন্দোলন থেকে রাজপথের সংগ্রামে গণঅধিকারের ছাত্র সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আসিফ পূর্বেও দলের সঙ্গে যুক্ত ছিলেন। রাশেদ খান তাঁর নির্যাতনের শিকার হওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘যেকোনো মূল্যে তাকে দলে ফেরাতে চাই।’
১০ ডিসেম্বর যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে আসিফ ঘোষণা করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, ‘নির্বাচন করব নিশ্চিত, দল পরে জানাব।’ আলোচনায় রয়েছে ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ) থেকে প্রতিদ্বন্দ্বিতা, যেখানে তিনি ভোটার হয়েছেন।
জুলাই ২০২৪ গণ-অভ্যুত্থানের নেতা হিসেবে ৮ আগস্ট ২০২৪ গঠিত অন্তর্বর্তী সরকারে যোগ দিয়ে প্রথমে শ্রম, পরে স্থানীয় সরকারের দায়িত্ব পান আসিফ। নির্বাচন কমিশন ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করবে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *