বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেবল একে অপরকে দোষারোপ করে মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব নয়। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল বা সভার মধ্যে সীমাবদ্ধ না রেখে একে জনকল্যাণমুখী ও কর্মসংস্থানমুখী করতে হবে। আজ (২৫ জানুয়ারি ২০২৬) চট্টগ্রামে আয়োজিত ‘পলিসি টক’ অনুষ্ঠানে তিনি তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দেশ গঠনে তাদের সুনির্দিষ্ট পরামর্শ আহ্বান করেন। তারেক
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেবল একে অপরকে দোষারোপ করে মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব নয়। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল বা সভার মধ্যে সীমাবদ্ধ না রেখে একে জনকল্যাণমুখী ও কর্মসংস্থানমুখী করতে হবে। আজ (২৫ জানুয়ারি ২০২৬) চট্টগ্রামে আয়োজিত ‘পলিসি টক’ অনুষ্ঠানে তিনি তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দেশ গঠনে তাদের সুনির্দিষ্ট পরামর্শ আহ্বান করেন। তারেক রহমান উল্লেখ করেন যে, নতুন প্রজন্মের মেধা ও আধুনিক দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র কাঠামো তৈরি করাই তাঁর মূল লক্ষ্য। দুর্নীতি দমনে ‘জিরো টলারেন্স’ নীতি এবং কারিগরি শিক্ষার আধুনিকায়নের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। বিএনপির এই শীর্ষ নেতা বিশ্বাস করেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণই পারে দেশের দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা ভেঙে এক নতুন বাংলাদেশ উপহার দিতে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *