728 x 90

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার আকস্মিক দেশত্যাগ

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার আকস্মিক দেশত্যাগ

বাগেরহাটের রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎকেন্দ্রে (বিআইএফপিসিএল) কর্মরত ৯ জন উচ্চপদস্থ ভারতীয় কর্মকর্তা কর্তৃপক্ষের কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই গোপনে বাংলাদেশ ত্যাগ করেছেন। গতকাল (২৪ জানুয়ারি ২০২৬) সকালে নিয়মিত ডাইনিং টেবিলে তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু হলে বিষয়টি জানাজানি হয়। পরবর্তীতে জানা যায়, তারা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছেন। বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক রামানাথ পুজারী জানান,

বাগেরহাটের রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎকেন্দ্রে (বিআইএফপিসিএল) কর্মরত ৯ জন উচ্চপদস্থ ভারতীয় কর্মকর্তা কর্তৃপক্ষের কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই গোপনে বাংলাদেশ ত্যাগ করেছেন। গতকাল (২৪ জানুয়ারি ২০২৬) সকালে নিয়মিত ডাইনিং টেবিলে তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু হলে বিষয়টি জানাজানি হয়। পরবর্তীতে জানা যায়, তারা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছেন। বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক রামানাথ পুজারী জানান, কর্মকর্তারা ‘নিরাপত্তাহীনতার’ অজুহাতে দেশ ছেড়েছেন। তবে সংশ্লিষ্ট মহলে এই ব্যাখ্যা নিয়ে ব্যাপক সংশয় তৈরি হয়েছে, কারণ প্রকল্প এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও আনসারসহ চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান। দেশ ত্যাগ করা কর্মকর্তাদের মধ্যে জেনারেল ম্যানেজার এবং সিএফও পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন। আকস্মিক ও গোপনীয় এই প্রস্থানকে ‘রহস্যজনক’ হিসেবে দেখছে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ এবং বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। কোনো নির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি না থাকা সত্ত্বেও কেন তারা এমন সিদ্ধান্ত নিলেন, তা এখন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories