দীর্ঘ ২২ বছর পর আগামীকাল ঐতিহাসিক ময়মনসিংহ সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে গোটা ময়মনসিংহ বিভাগ জুড়ে এক অভূতপূর্ব জাগরণ ও উৎসবের আমেজ তৈরি হয়েছে। সবশেষ ২০০৪ সালে তিনি ময়মনসিংহে আনুষ্ঠানিক সফর করেছিলেন। দুই দশকেরও বেশি সময় পর প্রিয় নেতাকে সামনে থেকে দেখার জন্য শুধু দলীয় নেতাকর্মীই নয়, সাধারণ মানুষের
দীর্ঘ ২২ বছর পর আগামীকাল ঐতিহাসিক ময়মনসিংহ সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে গোটা ময়মনসিংহ বিভাগ জুড়ে এক অভূতপূর্ব জাগরণ ও উৎসবের আমেজ তৈরি হয়েছে। সবশেষ ২০০৪ সালে তিনি ময়মনসিংহে আনুষ্ঠানিক সফর করেছিলেন। দুই দশকেরও বেশি সময় পর প্রিয় নেতাকে সামনে থেকে দেখার জন্য শুধু দলীয় নেতাকর্মীই নয়, সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নগরীর সার্কিট হাউস মাঠের জনসভাকে সফল করতে গত কয়েক দিন ধরেই চলছে বিশাল প্রস্তুতি। তোরণ, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান এই জনসভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামীর রাষ্ট্র কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। এই সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *