728 x 90

চানখারপুলে ৬ জনকে হ’ত্যা মামলার রায় আজ: কাঠগড়ায় ডিএমপির সাবেক কমিশনারসহ ৮ জন

চানখারপুলে ৬ জনকে হ’ত্যা মামলার রায় আজ: কাঠগড়ায় ডিএমপির সাবেক কমিশনারসহ ৮ জন

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে অভ্যুত্থান চলাকালীন ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ সোমবার (২৬ জানুয়ারি) ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করবেন। এ মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আরও

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে অভ্যুত্থান চলাকালীন ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ সোমবার (২৬ জানুয়ারি) ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করবেন। এ মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আরও ৭ জন। চাঞ্চল্যকর এই ঘটনায় শহীদ হয়েছেন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া। মামলার বিচারিক প্রক্রিয়ায় ২৬ জনের সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ যুক্তিতর্ক শেষে আজ চূড়ান্ত রায় প্রদানের দিন নির্ধারণ করা হয়েছে। পুনর্গঠিত ট্রাইব্যুনালের রায়ের দিক থেকে এটি দ্বিতীয় মামলা।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories