দেশের বীর সন্তানদের সম্মাননা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বড় ঘোষণা দিয়েছে সরকার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক সম্মানী ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা
দেশের বীর সন্তানদের সম্মাননা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বড় ঘোষণা দিয়েছে সরকার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক সম্মানী ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৫৯ লাখ ৯৫ হাজার বয়স্ক ব্যক্তি মাসিক ৭০০ টাকা এবং ৯০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা ১ হাজার টাকা হারে ভাতা পাবেন। এছাড়া প্রতিবন্ধী ভাতা ও শিক্ষার্থীদের বৃত্তির হারও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। সরকারের এই নতুন ভাতা কাঠামো ২০২৬-২৭ অর্থবছর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। মূলত বর্তমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনা করেই এই মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *