728 x 90

নির্বাচনী নিরাপত্তায় বড় পদক্ষেপ: দেশজুড়ে ৯ লাখ ৪৩ হাজার বাহিনীর সদস্য মোতায়েন

নির্বাচনী নিরাপত্তায় বড় পদক্ষেপ: দেশজুড়ে ৯ লাখ ৪৩ হাজার বাহিনীর সদস্য মোতায়েন

আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার ও নির্বাচন কমিশন। নির্বাচনের দিন এবং এর আগে-পরে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ও সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ৪৩ হাজার সদস্যকে মাঠে নামানোর সিদ্ধান্ত হয়েছে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ঝূঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি এবং

আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার ও নির্বাচন কমিশন। নির্বাচনের দিন এবং এর আগে-পরে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ও সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ৪৩ হাজার সদস্যকে মাঠে নামানোর সিদ্ধান্ত হয়েছে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ঝূঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি এবং ভোটারদের ভোটকেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিশাল এই বাহিনীর সদস্যরা। এছাড়া প্রতিটি নির্বাচনী এলাকায় মোবাইল টিম ও টহল দল সার্বক্ষণিক সক্রিয় থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে এবং সাধারণ মানুষের মনে নিরাপত্তা বোধ তৈরি করতেই এই বিশাল সংখ্যক জনবল মোতায়েন করা হচ্ছে। নির্বাচনী তফশিল অনুযায়ী নির্দিষ্ট তারিখ থেকে তারা দেশব্যাপী তাদের দায়িত্ব পালন শুরু করবেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories