728 x 90

সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বিশাল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, এবারের নির্বাচনে ৮১টি নিবন্ধিত দেশি সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশের প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক ও

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বিশাল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, এবারের নির্বাচনে ৮১টি নিবন্ধিত দেশি সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশের প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসবেন। ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ইতিমধ্যে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। স্বচ্ছ ব্যালট বাক্সে এবং ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠেয় এই নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের এই বিশাল উপস্থিতি ভোটের গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories