728 x 90

ঢামেক হাসপাতালের নতুন ভবন থেকে লাফিয়ে রোগীর মৃত্যু: নেপথ্যে অসুস্থতা ও আর্থিক অনটন

ঢামেক হাসপাতালের নতুন ভবন থেকে লাফিয়ে রোগীর মৃত্যু: নেপথ্যে অসুস্থতা ও আর্থিক অনটন

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আট তলা থেকে লাফিয়ে পড়ে নাজমিন বেগম (২০) নামের এক তরুণী রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। পটুয়াখালীর গলাচিপার বাসিন্দা নাজমিন কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ১৮ জানুয়ারি থেকে হাসপাতালের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আট তলা থেকে লাফিয়ে পড়ে নাজমিন বেগম (২০) নামের এক তরুণী রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। পটুয়াখালীর গলাচিপার বাসিন্দা নাজমিন কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ১৮ জানুয়ারি থেকে হাসপাতালের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। নিহতের স্বজনরা জানান, স্বামী খোঁজ না নেওয়া এবং চিকিৎসার বিপুল ব্যয় বহন করতে গিয়ে পরিবার হিমশিম খাওয়ায় তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। ঘটনার সময় বাথরুমে যাওয়ার কথা বলে তিনি ভবনের ফাঁকা অংশ দিয়ে নিচে ঝাঁপ দেন এবং ঘটনাস্থলেই মারা যান। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। শাহবাগ থানা পুলিশ ঘটনার তদন্ত করছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories