728 x 90

জুলাই গণঅভ্যুত্থানকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত: জারি হলো দায়মুক্তি অধ্যাদেশ

জুলাই গণঅভ্যুত্থানকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত: জারি হলো দায়মুক্তি অধ্যাদেশ

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা প্রদান এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের লক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। গত ২৫ জানুয়ারি ২০২৬ (রবিবার) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। অধ্যাদেশ অনুযায়ী, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা প্রদান এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের লক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। গত ২৫ জানুয়ারি ২০২৬ (রবিবার) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। অধ্যাদেশ অনুযায়ী, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে পরিচালিত সকল কর্মকাণ্ড ‘রাজনৈতিক প্রতিরোধ’ হিসেবে গণ্য হবে এবং এতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা চালানো যাবে না। ইতিমধ্যে দায়েরকৃত মামলাগুলো পাবলিক প্রসিকিউটরের আবেদনের ভিত্তিতে আদালত তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের ব্যবস্থা নেবে। তবে ব্যক্তিগত স্বার্থে বা অপরাধমূলক উদ্দেশ্যে সংঘটিত হত্যাকাণ্ডের ক্ষেত্রে এই দায়মুক্তি প্রযোজ্য হবে না, যা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে জুলাই যোদ্ধাদের দীর্ঘদিনের দাবি এবং সরকারের দেওয়া অঙ্গীকার বাস্তবায়িত হলো।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories