আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচনী সফরের অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) খুলনা সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আজ তিনি খুলনা সিটি কর্পোরেশন এলাকা ছাড়াও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৪টি জেলায় আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এসব জনসভায় জামায়াত আমিরের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচনী সফরের অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) খুলনা সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আজ তিনি খুলনা সিটি কর্পোরেশন এলাকা ছাড়াও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৪টি জেলায় আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এসব জনসভায় জামায়াত আমিরের সাথে ১১-দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় প্রার্থীরা উপস্থিত থাকবেন। গত কয়েকদিনের ধারাবাহিক প্রচারণায় ডা. শফিকুর রহমান ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সংস্কার এবং ব্যালটের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আসছেন। খুলনা অঞ্চলের বন্ধ হয়ে যাওয়া কল-কারখানা চালু এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতিশ্রুতি নিয়ে প্রবাসীদের মতো স্থানীয় ভোটারদেরও ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেবেন তিনি। আমিরের এই সফরকে কেন্দ্র করে খুলনার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *