ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর তাঁর এই সফরকে কেন্দ্র করে গাজীপুর ও আশেপাশের জেলাগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর তাঁর এই সফরকে কেন্দ্র করে গাজীপুর ও আশেপাশের জেলাগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জনসভা শেষে ফেরার পথে সন্ধ্যা ৬টায় গাজীপুরের এই সমাবেশে যোগ দেবেন তিনি। এরপর রাতে রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আরেকটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজবাড়ী মাঠসহ পুরো গাজীপুর শহর তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, এই জনসভা থেকে তারেক রহমান দেশ পুনর্গঠনের ৩১ দফা রূপরেখা ও স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরবেন। জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় ভলান্টিয়াররাও সক্রিয় রয়েছেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *