জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বিচারিক কার্যক্রমের চূড়ান্ত ধাপ শেষ হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (CAV) রেখেছেন। এ মামলায় অভিযুক্ত ৩০ জন আসামির
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বিচারিক কার্যক্রমের চূড়ান্ত ধাপ শেষ হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (CAV) রেখেছেন। এ মামলায় অভিযুক্ত ৩০ জন আসামির মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. হাসিবুর রশীদসহ ২৪ জন পলাতক থাকলেও, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও এএসআই আমির হোসেনসহ ৬ জন বর্তমানে কারাগারে রয়েছেন। প্রসিকিউশন পক্ষ থেকে ২৫ জন সাক্ষীর জবানবন্দি এবং ঘটনার সিসিটিভি ফুটেজ প্রদর্শন করে সকল আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেছেন। ১৬ জুলাই ২০২৪-এ পুলিশের গুলিতে আবু সাঈদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ ছিল ফ্যাসিবাদী সরকারের পতনের অন্যতম মূল উদ্দীপক। দেশবাসী এখন তাকিয়ে আছে ট্রাইব্যুনালের এই ঐতিহাসিক রায়ের দিকে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *