রাজধানীর উত্তরায় একটি বেসরকারি স্কুলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় স্কুলের ব্যবস্থাপককে (ম্যানেজার) ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিন মঞ্জুর করেন। গত কয়েকদিন
রাজধানীর উত্তরায় একটি বেসরকারি স্কুলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় স্কুলের ব্যবস্থাপককে (ম্যানেজার) ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিন মঞ্জুর করেন। গত কয়েকদিন আগে ওই স্কুলে এক শিশুকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে, যার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগী শিশুর পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত ম্যানেজারকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদে এই ঘটনায় আর কারো উসকানি বা সরাসরি সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হবে। একইসাথে শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *