বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাসে প্রথমবারের মতো রাজধানীতে নারী নেতা-কর্মীদের বড় ধরনের প্রকাশ্য সমাবেশের ডাক দিয়েছে দলের কেন্দ্রীয় মহিলা বিভাগ। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ৩১ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই ‘প্রতিবাদী সমাবেশ’ অনুষ্ঠিত হবে। জামায়াতের নায়েবে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাসে প্রথমবারের মতো রাজধানীতে নারী নেতা-কর্মীদের বড় ধরনের প্রকাশ্য সমাবেশের ডাক দিয়েছে দলের কেন্দ্রীয় মহিলা বিভাগ। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ৩১ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই ‘প্রতিবাদী সমাবেশ’ অনুষ্ঠিত হবে। জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে সারা দেশে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সমাবেশের মাধ্যমে জামায়াত তাদের নারী সংগঠনের সাংগঠনিক সক্ষমতা এবং বিশাল নারী ভোটব্যাংকের জানান দিতে চায়। আরপিও অনুযায়ী দলে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়ে জামায়াত নেতারা এই সমাবেশকে সফল করার আহ্বান জানিয়েছেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *