728 x 90

বলিউডে অরিজিৎ যুগের অবসান: প্লেব্যাক থেকে আকস্মিক অবসরের ঘোষণা

বলিউডে অরিজিৎ যুগের অবসান: প্লেব্যাক থেকে আকস্মিক অবসরের ঘোষণা

ভারতের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গান থেকে অবসরের ঘোষণা দিয়ে তার অগণিত ভক্ত ও সংগীত ইন্ডাস্ট্রিকে অবাক করে দিয়েছেন। গতকাল রাতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান। অরিজিৎ লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর নতুন কোনো কাজ হাতে নেব

ভারতের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গান থেকে অবসরের ঘোষণা দিয়ে তার অগণিত ভক্ত ও সংগীত ইন্ডাস্ট্রিকে অবাক করে দিয়েছেন। গতকাল রাতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান। অরিজিৎ লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর নতুন কোনো কাজ হাতে নেব না। আমি এখানেই এই যাত্রার ইতি টানছি।” তবে তিনি স্পষ্ট করেছেন যে, সংগীত সৃষ্টি তিনি একদম বন্ধ করছেন না। হাতে থাকা বর্তমান কাজগুলো শেষ করার পর তিনি মূলত স্বাধীন সংগীত (Independent Music) এবং শাস্ত্রীয় সংগীতে মনোনিবেশ করবেন। গত এক দশকেরও বেশি সময় ধরে বলিউড ও বাংলা সিনেমার গানে অপ্রতিদ্বন্দ্বী এই গায়কের প্রস্থানকে সংগীতপ্রেমীরা একটি যুগের সমাপ্তি হিসেবে দেখছেন

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories