আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ দুপুরে সিরাজগঞ্জে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন বিএনপি নেতা তারেক রহমান। স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এই জনসভায় তিনি ধানের শীষের প্রার্থীদের পক্ষে গুরুত্বপূর্ণ নির্বাচনী ভাষণ দেবেন। তাঁর আগমনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। শহরের প্রবেশপথগুলোতে
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ দুপুরে সিরাজগঞ্জে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন বিএনপি নেতা তারেক রহমান। স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এই জনসভায় তিনি ধানের শীষের প্রার্থীদের পক্ষে গুরুত্বপূর্ণ নির্বাচনী ভাষণ দেবেন। তাঁর আগমনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। শহরের প্রবেশপথগুলোতে তৈরি করা হয়েছে তোরণ, আর রঙ-বেরঙের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা। স্থানীয় নেতৃবৃন্দ আশা করছেন, আজকের এই জনসভা সিরাজগঞ্জের ইতিহাসে এক স্মরণীয় জনসমুদ্রে পরিণত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তারেক রহমান তাঁর বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ক্ষমতায় গেলে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *