নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় একটি কর্মসূচি চলাকালীন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আজাহার নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, আজ দুপুরে আয়োজিত একটি দলীয় উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মীদের নামের তালিকা আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। উত্তেজনার এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে আজাহার গুরুতর আহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় একটি কর্মসূচি চলাকালীন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আজাহার নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, আজ দুপুরে আয়োজিত একটি দলীয় উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মীদের নামের তালিকা আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। উত্তেজনার এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে আজাহার গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া ও চাপা উত্তেজনা বিরাজ করছে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, পরিবার বা দলের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *