728 x 90

কঙ্গোয় ভয়াবহ খনি ধস: নারী-শিশুসহ অন্তত দুই শতাধিক মানুষের প্রাণহানি

কঙ্গোয় ভয়াবহ খনি ধস: নারী-শিশুসহ অন্তত দুই শতাধিক মানুষের প্রাণহানি

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে একটি কোলটান খনি ধসে অন্তত ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত বুধবার (২৮ জানুয়ারি) উত্তর কিভু প্রদেশের রুবায়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে, তবে আজ শনিবার (৩১ জানুয়ারি) ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পরিষ্কার হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে খনির ওপরের মাটি আলগা হয়ে যাওয়ায় এই ভূমিধসের সৃষ্টি

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে একটি কোলটান খনি ধসে অন্তত ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত বুধবার (২৮ জানুয়ারি) উত্তর কিভু প্রদেশের রুবায়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে, তবে আজ শনিবার (৩১ জানুয়ারি) ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পরিষ্কার হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে খনির ওপরের মাটি আলগা হয়ে যাওয়ায় এই ভূমিধসের সৃষ্টি হয়। নিহতদের মধ্যে খনি শ্রমিক ছাড়াও আশপাশের বাজারে আসা নারী ও শিশু রয়েছে। রুবায়া খনিটি বিশ্বের মোট কোলটান সরবরাহের প্রায় ১৫ শতাংশ নিয়ন্ত্রণ করে, যা মোবাইল ফোন ও কম্পিউটারের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়। বর্তমানে এলাকাটি এম২৩ (M23) বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। প্রাদেশিক গভর্নরের এক উপদেষ্টা জানিয়েছেন, নিহতের সংখ্যা অন্তত ২২৭ জন হতে পারে। নিখোঁজদের সন্ধানে এখনো কাদা ও মাটির স্তূপ সরিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories