728 x 90

মালয়েশিয়ায় ১২৯ মিলিয়ন ডলারের তেলসহ দুটি বিশাল ট্যাংকার জব্দ

মালয়েশিয়ায় ১২৯ মিলিয়ন ডলারের তেলসহ দুটি বিশাল ট্যাংকার জব্দ

মালয়েশিয়ার পেনাং উপকূলের কাছে অবৈধভাবে অপরিশোধিত তেল স্থানান্তরের অভিযোগে দুটি বিশাল ট্যাংকার জব্দ করেছে দেশটির মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)। জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য ১২৯.৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৫১২ মিলিয়ন রিঙ্গিত)। গত বৃহস্পতিবার গভীর রাতে পেনাংয়ের মুকা হেড থেকে ২৪ নটিক্যাল মাইল পশ্চিমে অভিযান চালিয়ে জাহাজ দুটিকে আটক করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজ দুটিকে একে

মালয়েশিয়ার পেনাং উপকূলের কাছে অবৈধভাবে অপরিশোধিত তেল স্থানান্তরের অভিযোগে দুটি বিশাল ট্যাংকার জব্দ করেছে দেশটির মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)। জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য ১২৯.৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৫১২ মিলিয়ন রিঙ্গিত)। গত বৃহস্পতিবার গভীর রাতে পেনাংয়ের মুকা হেড থেকে ২৪ নটিক্যাল মাইল পশ্চিমে অভিযান চালিয়ে জাহাজ দুটিকে আটক করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজ দুটিকে একে অপরের সাথে জোড়া লাগানো অবস্থায় পাওয়া যায়, যা থেকে স্পষ্ট হয় যে তারা অনুমোদনহীনভাবে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তর করছিল। অভিযানে চীন, মিয়ানমার, ইরান, পাকিস্তান ও ভারতের মোট ৫৩ জন ক্রু সদস্যকে আটক করা হয়েছে। মালয়েশিয়ার মেরিটাইম ডিরেক্টর মুহম্মদ সুফি মোহম্মদ রামলি জানান, অনুমতি ছাড়া নোঙর করা এবং অবৈধ তেল স্থানান্তরের অভিযোগে জাহাজ দুটির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। জব্দকৃত জাহাজ দুটির নিজস্ব বাজারমূল্য প্রায় ১৮২ মিলিয়ন ডলার।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories