কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং দালাল চক্রের দৌরাত্ম্য রুখতে একটি সফল অভিযান পরিচালনা করেছে র্যাব-১৪। আজ দুপুরে পরিচালিত এই বিশেষ অভিযানে পাসপোর্ট অফিসের চারপাশ থেকে ২০ জন সক্রিয় দালালকে আটক করা হয়েছে। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি সাধারণ গ্রাহকদের পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছিল
কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং দালাল চক্রের দৌরাত্ম্য রুখতে একটি সফল অভিযান পরিচালনা করেছে র্যাব-১৪। আজ দুপুরে পরিচালিত এই বিশেষ অভিযানে পাসপোর্ট অফিসের চারপাশ থেকে ২০ জন সক্রিয় দালালকে আটক করা হয়েছে। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি সাধারণ গ্রাহকদের পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছিল এবং নানাভাবে হয়রানি করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ছদ্মবেশে অবস্থান নিয়ে এই চক্রটিকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ এবং ভুক্তভোগী সাধারণ মানুষ র্যাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ভবিষ্যতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *