রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে জালিয়াতির মাধ্যমে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার দায়ে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪। আজ ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঘোষিত এই রায়ে আদালত পর্যবেক্ষণ করেছেন যে, ঢাকা শহরে আবাসন সুবিধা থাকার তথ্য গোপন করে এবং ক্ষমতার অপব্যবহার করে আইনবহির্ভূতভাবে ১০ কাঠার প্লট বরাদ্দ
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে জালিয়াতির মাধ্যমে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার দায়ে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪। আজ ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঘোষিত এই রায়ে আদালত পর্যবেক্ষণ করেছেন যে, ঢাকা শহরে আবাসন সুবিধা থাকার তথ্য গোপন করে এবং ক্ষমতার অপব্যবহার করে আইনবহির্ভূতভাবে ১০ কাঠার প্লট বরাদ্দ নেওয়া হয়েছে। এই একই জালিয়াতির অভিযোগে তার বোন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ৪ বছর এবং খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আসামিদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক রবিউল আলম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এই মামলায় চার্জশিটভুক্ত ১৮ জন আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *