আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ (সোমবার) চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলীয় সূত্র মতে, তিনি আজ সকালে কক্সবাজারের মহেশখালী ও শহরের বাহারছড়াস্থ বীর মুক্তিযোদ্ধা মাঠে ১১ দলীয় জোটের জনসভায় বক্তব্য রাখবেন। এরপর তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় বেলা ১১টায়, সীতাকুণ্ডে দুপুর ২টায়
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ (সোমবার) চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলীয় সূত্র মতে, তিনি আজ সকালে কক্সবাজারের মহেশখালী ও শহরের বাহারছড়াস্থ বীর মুক্তিযোদ্ধা মাঠে ১১ দলীয় জোটের জনসভায় বক্তব্য রাখবেন। এরপর তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় বেলা ১১টায়, সীতাকুণ্ডে দুপুর ২টায় এবং সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর বন্দর স্কুল ও কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে বিশাল জনসভায় ভাষণ দেবেন। ডা. শফিকুর রহমান তার এই সফরে ‘জুলাই চার্টার’ ও নতুন বাংলাদেশ গড়ার ভিশন তুলে ধরবেন বলে জানা গেছে। বিশেষ করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করা এবং চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার মতো আঞ্চলিক ইস্যুগুলো তার বক্তব্যে প্রাধান্য পেতে পারে। তার এই সফরকে কেন্দ্র করে উভয় জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *