নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ (২ ফেব্রুয়ারি ২০২৬) খুলনা বিভাগের গুরুত্বপূর্ণ দুই জেলা খুলনা ও যশোর সফর করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে খুলনার খালিশপুরে বিশাল জনসভা শেষ করে দুপুরে হেলিকপ্টারযোগে তিনি যশোরে পৌঁছান। যশোর সদর উপজেলার উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি ভাষণ দেন। দীর্ঘ প্রায় ২২ বছর
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ (২ ফেব্রুয়ারি ২০২৬) খুলনা বিভাগের গুরুত্বপূর্ণ দুই জেলা খুলনা ও যশোর সফর করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে খুলনার খালিশপুরে বিশাল জনসভা শেষ করে দুপুরে হেলিকপ্টারযোগে তিনি যশোরে পৌঁছান। যশোর সদর উপজেলার উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি ভাষণ দেন। দীর্ঘ প্রায় ২২ বছর পর যশোরে তারেক রহমানের এই আনুষ্ঠানিক সফরকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকেই যশোর ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন হাজার হাজার মানুষ। উপশহর কলেজ মাঠের সীমানা ছাড়িয়ে জনতার ঢল আশপাশের কয়েক কিলোমিটার রাস্তায় ছড়িয়ে পড়ে। বক্তব্যে তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার রোডম্যাপ এবং কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন। তার এই সফরকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্বাচনী সমীকরণে বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *