রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার আইডিসি লিমিটেড ভবনের একটি জেনারেটর রুম থেকে নিখোঁজের চার দিন পর বিজয় (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিজয় ওই প্রতিষ্ঠানের তৃতীয় তলায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং এ ঘটনায় স্বজনরা বনানী থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। রোববার
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার আইডিসি লিমিটেড ভবনের একটি জেনারেটর রুম থেকে নিখোঁজের চার দিন পর বিজয় (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিজয় ওই প্রতিষ্ঠানের তৃতীয় তলায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং এ ঘটনায় স্বজনরা বনানী থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেনারেটর রুমে কাউকে আটকে রাখার খবর পেয়ে শিল্পাঞ্চল থানা পুলিশ তালা ভেঙে বিজয়ের মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, আর্থিক লেনদেনের বিরোধের জেরে সহকর্মী রাজু তাকে গত বৃহস্পতিবারই মাথায় আঘাত করে হত্যা করে লাশ জেনারেটর রুমে লুকিয়ে রাখে। ঘটনাস্থলে রক্তমাখা ইট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত রাজুকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *