রাজধানী ঢাকার ক্রমবর্ধমান শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নতুন এই নির্দেশনা অনুযায়ী, এখন থেকে রাজধানীর সকল হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপাসনালয় (মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা)-এর ১০০ মিটারের মধ্যে যেকোনো ধরনের হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, এই এলাকাগুলোকে ‘শান্ত এলাকা’ হিসেবে গণ্য করা হবে এবং হর্ন বাজিয়ে
রাজধানী ঢাকার ক্রমবর্ধমান শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নতুন এই নির্দেশনা অনুযায়ী, এখন থেকে রাজধানীর সকল হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপাসনালয় (মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা)-এর ১০০ মিটারের মধ্যে যেকোনো ধরনের হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, এই এলাকাগুলোকে ‘শান্ত এলাকা’ হিসেবে গণ্য করা হবে এবং হর্ন বাজিয়ে পরিবেশ বিঘ্নিত করলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে ট্রাফিক আইনে কঠোর ব্যবস্থা ও জরিমানা করা হবে। মূলত অসুস্থ রোগী, শিক্ষার্থী এবং ইবাদতকারীদের জন্য নিরবচ্ছিন্ন ও শান্ত পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই নির্দেশনা কার্যকরে ট্রাফিক পুলিশের বিশেষ টিম রাজধানীর বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়িয়েছে। নাগরিকদের সচেতন করতে এলাকায় এলাকায় সাইনবোর্ড ও লিফলেট বিতরণের কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *