728 x 90

লক্ষ্মীপুর-৪ আসনে ধানের শীষের পালে হাওয়া: সমর্থন জানিয়ে সরলেন স্বতন্ত্র প্রার্থী সোহেল

লক্ষ্মীপুর-৪ আসনে ধানের শীষের পালে হাওয়া: সমর্থন জানিয়ে সরলেন স্বতন্ত্র প্রার্থী সোহেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। ধানের শীষের প্রার্থী ও বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী (কাপ-পিরিচ প্রতীক) শরাফ উদ্দিন আজাদ সোহেল। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর জেলা শহরের এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। ধানের শীষের প্রার্থী ও বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী (কাপ-পিরিচ প্রতীক) শরাফ উদ্দিন আজাদ সোহেল। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর জেলা শহরের এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। সোহেল জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে এবং মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দুই নেতার হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়ে এই ঐক্যকে স্বাগত জানান। রামগতি ও কমলনগর উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই ঘোষণা নির্বাচনী মাঠে ধানের শীষের অবস্থানকে আরও সুসংহত করবে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories