আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের সুবিধার্থে এবং ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ ছুটির ঘোষণার সাথে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই দিন ব্যাংকগুলোতে কোনো
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের সুবিধার্থে এবং ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ ছুটির ঘোষণার সাথে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই দিন ব্যাংকগুলোতে কোনো ধরনের দাপ্তরিক ও লেনদেন কার্যক্রম চলবে না। তবে গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথ, পয়েন্ট অব সেল (POS) এবং ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেন সেবা সার্বক্ষণিক চালু থাকবে। নির্বাচনের পরদিন থেকে ব্যাংকগুলো পুনরায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। ব্যাংকিং সেবা বন্ধ থাকায় গ্রাহকদের বড় ধরনের লেনদেনগুলো নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *