ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফেব্রুয়ারি মাসের জন্য নতুন দাম ঘোষণা করেছে। এবার ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকেই এই
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফেব্রুয়ারি মাসের জন্য নতুন দাম ঘোষণা করেছে। এবার ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে গ্যাসের কাঁচামালের দাম বাড়ার কারণেই এই সমন্বয় করতে হয়েছে। এর আগে জানুয়ারি মাসেও এলপিজির দাম ৫৩ টাকা বাড়ানো হয়েছিল। এদিকে, এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে; প্রতি লিটারে ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬২ টাকা ১৪ পয়সা। পরপর দুই মাস গ্যাসের দাম বাড়ায় সাধারণ গ্রাহক ও পরিবহন মালিকদের ওপর বাড়তি অর্থনৈতিক চাপের সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *