আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি, ২০২৬) বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ ২০০৬ সালে তিনি বরিশাল সফর করেছিলেন। দীর্ঘ দুই দশক পর তার এই আগমনকে কেন্দ্র করে বরিশাল বিভাগের আটটি জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জানা গেছে,
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি, ২০২৬) বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ ২০০৬ সালে তিনি বরিশাল সফর করেছিলেন। দীর্ঘ দুই দশক পর তার এই আগমনকে কেন্দ্র করে বরিশাল বিভাগের আটটি জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জানা গেছে, বুধবার দুপুরে বরিশাল নগরের ঐতিহাসিক বেল’স পার্কে (বঙ্গবন্ধু উদ্যান) আয়োজিত এক বিশাল জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। এই সফরকে সফল করতে ইতোমধ্যে বিভাগের ২১টি আসনের দলীয় প্রার্থী এবং স্থানীয় নেতাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তারেক রহমানের এই সফর দক্ষিণাঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং ভোটারদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *