728 x 90

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা তিন দফা কমার পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নতুন করে এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ২

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা তিন দফা কমার পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নতুন করে এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা, যা আগের দামের চেয়ে ৫ হাজার ৪২৪ টাকা বেশি। ২১ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা। আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকেই এই নতুন দর কার্যকর হচ্ছে। উল্লেখ্য, স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এ নিয়ে চলতি বছর ২৩ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস, যার মধ্যে ১৫ বারই দাম বাড়ানো হয়েছে। গত ২০২৫ সালেও রেকর্ড ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ক্রেতাদের এই বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলক ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories