728 x 90

শেরপুরে জামায়াত নেতা হত্যা: স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

শেরপুরে জামায়াত নেতা হত্যা: স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলার অন্যতম আসামি মাহমুদুল হাসান রুবেলকে (৩৪) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোররাতে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকার একটি বিল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং ওই মামলার ৫৫ নম্বর নামীয় আসামি। পুলিশ সূত্রে জানা

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলার অন্যতম আসামি মাহমুদুল হাসান রুবেলকে (৩৪) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোররাতে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকার একটি বিল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং ওই মামলার ৫৫ নম্বর নামীয় আসামি। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি নির্বাচনী প্রচারণা ও ইশতেহার পাঠকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামায়াত নেতা রেজাউল করিম। নিহতের পরিবারের দায়ের করা মামলায় রুবেলসহ অনেককে আসামি করা হয়। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলের মধ্যে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos