দীর্ঘ দুই দশক পর আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী প্রচারাভিযানে অংশ নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে দুপুর ১২টায় বরিশালের জনসভায় যোগ দেন তিনি। এই জনসভা ঘিরে স্থানীয় নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন, এবং বরিশাল ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে লঞ্চ, স্পিডবোটসহ বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীরা সমাবেশে
দীর্ঘ দুই দশক পর আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী প্রচারাভিযানে অংশ নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে দুপুর ১২টায় বরিশালের জনসভায় যোগ দেন তিনি। এই জনসভা ঘিরে স্থানীয় নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন, এবং বরিশাল ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে লঞ্চ, স্পিডবোটসহ বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে শুরু করেন।
বরিশাল বিভাগের ২১টি আসনের প্রার্থীদের ভোটারদের সামনে তুলে ধরে ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। তাঁর বক্তব্যে আগামীর দেশ গড়ার পরিকল্পনা এবং স্থানীয় সমস্যাগুলো নিয়ে তারেক রহমানের চিন্তাভাবনা উঠে আসে, যা তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। তাদের প্রত্যাশা, এই সমাবেশের মধ্য দিয়ে ভোটের প্রচারে যেমন গতি বাড়বে, তেমনি সাধারণ জনগণও বিএনপি মনোনীত প্রার্থীর প্রতি আশ্বস্ত হবেন।
বরিশাল সফর শেষে তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা দেন। সেখানে দুপুর ২টায় শহরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে। এর আগে গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান এবং এরপর চট্টগ্রাম ও ময়মনসিংহ অঞ্চলেও বেশ কয়েকটি সমাবেশে অংশ নেবেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *