বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন সরকারি কোয়ার্টার থেকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটকের সময়
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন সরকারি কোয়ার্টার থেকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটকের সময় তাঁর কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উল্লেখ্য, গত শনিবার জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি আপত্তিকর ও বিতর্কিত পোস্ট ভাইরাল হয়। জামায়াতের পক্ষ থেকে তখনই দাবি করা হয়েছিল যে, এটি হ্যাকারদের কাজ। পরবর্তীতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, বঙ্গভবনের একটি সরকারি ইমেইল ব্যবহার করে এই হ্যাকিংটি করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *