আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় গতি বাড়াতে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রামসহ উত্তরের চারটি জেলায় নির্বাচনী জনসভা করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্থানীয় সূত্রমতে, সকাল থেকেই কুড়িগ্রামের নির্ধারিত সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নামতে শুরু করেছে। কুড়িগ্রামের কর্মসূচি শেষ করে তিনি পর্যায়ক্রমে অন্য তিনটি জেলায় বিশাল নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এসব সমাবেশে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় গতি বাড়াতে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রামসহ উত্তরের চারটি জেলায় নির্বাচনী জনসভা করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্থানীয় সূত্রমতে, সকাল থেকেই কুড়িগ্রামের নির্ধারিত সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নামতে শুরু করেছে। কুড়িগ্রামের কর্মসূচি শেষ করে তিনি পর্যায়ক্রমে অন্য তিনটি জেলায় বিশাল নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এসব সমাবেশে আমিরে জামায়াত দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের অধিকার আদায়ে জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। আমিরের এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের এই জেলাগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দলীয় কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *