রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ১১ নম্বর সেকশনের ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ১১ নম্বর সেকশনের ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট বর্তমানে আলামত সংগ্রহ করছে। স্থানীয় প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পরিবারটি দীর্ঘ দিন ধরে ঋণের ভারে জর্জরিত ছিল এবং চরম হতাশায় দিন কাটাচ্ছিল। ধারণা করা হচ্ছে, সেই হতাশা থেকেই তারা আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *