নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) সংসদীয় আসনের নির্বাচনী লড়াইয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। আজ ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এস এম মামুনুর রশীদ মামুন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল শুক্রবার রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি
নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) সংসদীয় আসনের নির্বাচনী লড়াইয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। আজ ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এস এম মামুনুর রশীদ মামুন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল শুক্রবার রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এই ঘোষণা দেন। মামুন জানান, দলের বৃহত্তর স্বার্থে এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী আব্দুল গফুর সরকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, মামুনের ফিরে আসা নির্বাচনী মাঠে দলের অবস্থানকে আরও শক্তিশালী করবে। এই ঐক্যের ফলে আসনটিতে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে মনে করছেন স্থানীয় নেতা-কর্মীরা।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *