দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে দুবাইতে ‘সেলফ ড্রাইভিং’ বা চালকবিহীন ট্যাক্সি সার্ভিসের উদ্বোধন করেছেন। দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (RTA) এবং চীনের বিখ্যাত টেক কোম্পানি ‘বাইদু’র (Baidu) যৌথ প্রচেষ্টায় এই অত্যাধুনিক ‘অ্যাপোলো গো আরটি-৬’ (Apollo Go RT6) ট্যাক্সিগুলো চালু করা হয়েছে। উদ্বোধনী দিনেই শেখ
দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে দুবাইতে ‘সেলফ ড্রাইভিং’ বা চালকবিহীন ট্যাক্সি সার্ভিসের উদ্বোধন করেছেন। দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (RTA) এবং চীনের বিখ্যাত টেক কোম্পানি ‘বাইদু’র (Baidu) যৌথ প্রচেষ্টায় এই অত্যাধুনিক ‘অ্যাপোলো গো আরটি-৬’ (Apollo Go RT6) ট্যাক্সিগুলো চালু করা হয়েছে। উদ্বোধনী দিনেই শেখ হামদান নিজে এই চালকবিহীন ট্যাক্সিতে চড়ে দুবাইয়ের জুমেইরাহ থেকে ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৬’-এ যোগ দিয়ে এই প্রযুক্তির নিরাপত্তা ও সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ৪০টিরও বেশি অত্যাধুনিক সেন্সর ও ক্যামেরায় সজ্জিত এই ট্যাক্সিগুলো আগামী মাস থেকে সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হবে। প্রাথমিকভাবে ১০০টি গাড়ি দিয়ে যাত্রা শুরু করলেও আগামী কয়েক বছরে এর সংখ্যা ১,০০০-এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে। দুবাইয়ের লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে শহরের ২৫ শতাংশ যাতায়াত ব্যবস্থা চালকবিহীন বা স্মার্ট প্রযুক্তির আওতায় আনা।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *